জাল সনদসহ চাকরিপ্রত্যাশী আটক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ময়মনসিংহের নান্দাইল উপজেলায় মসজিদভিত্তিক প্রাক-প্রাথমিক শিক্ষা কেন্দ্রের শিক্ষক নিয়োগ পরীক্ষায় সাক্ষাৎকার দিতে এসে এক নারী আটক হয়েছেন। তাঁর বিরুদ্ধে জাল শিক্ষা সনদ উপস্থাপনের অভিযোগ পাওয়া গেছে। গতকাল বৃহস্পতিবার দুপুরে এ ঘটনা ঘটে।

নাঈমা আক্তার নামের ওই চাকরিপ্রত্যাশীকে পরে পুলিশে সোপর্দ করা হয়। পরে তিনি মুচলেকা দিয়ে মুক্তি পান।

উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কার্যালয় সূত্রে জানা গেছে, ইসলামিক ফাউন্ডেশন পরিচালিত মসজিদভিত্তিক প্রাক-প্রাথমিক শিক্ষা কার্যক্রমের জন্য গতকাল ওই নিয়োগ পরীক্ষা হয়। উপজেলার ১২টি ইউনিয়নের জন্য শিক্ষক ও কেন্দ্রপ্রধান পদে ১৬ জনকে নিয়োগ দেওয়ার কথা। এসব পদে ১১৭ জন আবেদন করেন। যাচাই-বাছাই করে ৪০ জনকে সাক্ষাৎকারের জন্য ডাকা হয়।

ভারপ্রাপ্ত ইউএনও মো. তামিম আল ইয়ামীনের নেতৃত্বে একটি বোর্ড ইউএনও কার্যালয়ে এই সাক্ষাৎকার গ্রহণ করেন। একপর্যায়ে উপজেলার জাহাঙ্গীরপুর ইউনিয়নের বারঘরিয়া গ্রামের আকন্দ বাড়ি নামের একটি কেন্দ্রের জন্য সাক্ষাৎকার দিতে আসেন নাঈমা আক্তার। কিন্তু তাঁর শিক্ষাগত যোগ্যতার একটি সনদ জাল বলে সন্দেহ করে বোর্ড। তাঁকে কৌশলে আটকে রাখা হয়। একপর্যায়ে তিনি সনদটি জাল বলে স্বীকার করেন। পরে তাঁকে পুলিশে সোপর্দ করা হয়।