প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
চট্টগ্রাম নগরের বাকলিয়া থানার শাহ আমানত সেতু এলাকা থেকে গতকাল মঙ্গলবার ৪৮ হাজার টাকার জাল স্ট্যাম্প ও কোর্ট ফিসহ এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ। পুলিশ সূত্র জানায়, আটক ব্যক্তির নাম মো. আইয়ূব (৪৩)। গতকাল বিকেল সাড়ে তিনটার দিকে বাকলিয়া থানার পুলিশ তাঁকে আটক করে। বাকলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মহসীন প্রথম আলোকে বলেন, এ ব্যাপারে মামলার প্রস্তুতি চলছে।