জালনোট ও ইয়াবাসহ গ্রেপ্তার ১

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গাজীপুরের টঙ্গীতে ৪০০টি ইয়াবা বড়ি, এক হাজার টাকার দুটি জাল নোটসহ আফিল উদ্দিন (৫০) নামের এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে। গত রোববার রাতে মরকুন মাস্টারপাড়া এলাকায় অভিযান চালিয়ে পুলিশ তাকে গ্রেপ্তার করে। পুলিশ সূত্রে জানা গেছে, ইয়াবার ক্রেতা সেজে তারা ওই অভিযান চালায়। আফিল জয়দেবপুর থানার হায়দরাবাদ এলাকার বাসিন্দা। এ ঘটনায় টঙ্গী থানায় তাঁর বিরুদ্ধে একটি মামলা হয়েছে।