জালনোটসহ গ্রেপ্তার ২
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
চট্টগ্রামে ৫৭ হাজার টাকার জাল নোটসহ দুজনকে গ্রেপ্তার করা হয়েছে। তাঁরা হলেন রাজীব ধর ও রনি মিয়া। গতকাল সোমবার নগরের বাদুরতলা ও চান্দগাঁও থেকে তাঁদের গ্রেপ্তার করে নগর গোয়েন্দা পুলিশ।
নগর গোয়েন্দা পুলিশের পরিদর্শক আজিজ আহমেদ প্রথম আলোকে জানান, গোপন সংবাদের ভিত্তিতে রনি মিয়াকে নগরের বাদুরতলা এলাকা থেকে গ্রেপ্তার করা হয়। তাঁর দেওয়া তথ্যের ভিত্তিতে রাজীবকে গ্রেপ্তার করা হয়। পরে তাঁদের কাছ থেকে ৫৭ হাজার টাকার জাল নোট উদ্ধার করা হয়, যার সবই ছিল এক হাজার টাকা নোট।