প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মুন্সিগঞ্জের গজারিয়া উপজেলায় মেঘনা নদীতে গতকাল রোববার ভোরে অভিযান চালিয়ে ইলিশ, বিপুল পরিমাণ কারেন্ট জালসহ চারজনকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তার ব্যক্তিরা হলেন মো. সেলিম, মো. সাখাওয়াত, মো. বিল্লাল ও মো. আহম্মদ আলী। কোস্টগার্ড নারায়ণগঞ্জের পাগলার স্টেশন কমান্ডার সাব-লেফটেন্যান্ট হাসানুর রহমান বলেন, ভোর চারটার দিকে কোস্টগার্ড ও মৎস্য বিভাগের কর্মকর্তারা যৌথভাবে অভিযান চালিয়ে ৩০ কেজি ইলিশ, ১ লাখ ২০ হাজার মিটার কারেন্ট জাল, ৩০ হাজার মিটার কুনা জালসহ চারজনকে গ্রেপ্তার করা হয়।