জালিয়াতি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ইসলামী বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষায় ব্লুটুথ হেডফোন প্রযুক্তি ব্যবহার করে জালিয়াতির অভিযোগে হাজিকুর রহমান নামের এক পরীক্ষার্থীকে আটক করা হয়েছে। ২০১৪-১৫ শিক্ষাবর্ষের স্নাতক (সম্মান) শ্রেণির প্রথম বর্ষের ভর্তি পরীক্ষা (জি ইউনিট) চলাকালে গতকাল বৃহস্পতিবার তাঁকে হাতেনাতে ধরেন পরিদর্শকেরা। এরপর তাঁকে বিশ্ববিদ্যালয় থানায় পাঠানো হয়। তাঁর বিরুদ্ধে মামলার প্রস্তুতি চলছে। ইসলামী বিশ্ববিদ্যালয় প্রতিনিধি|