জালিয়াতির অভিযোগে যুবক গ্রেপ্তার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মুন্সিগঞ্জ সদর উপজেলার রামপাল ইউনিয়নের চেয়ারম্যানের স্বাক্ষর, সিল ও প্যাড জাল করে সনদপত্রসহ কাগজপত্র দেওয়ার অভিযোগে গত সোমবার রাতে সাব্বির হোসেন (৩০) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ।
এ ব্যাপারে ওই ইউনিয়নের চেয়ারম্যান মোশারফ হোসেন বাদী হয়ে সদর থানায় সাব্বিরকে আসামি করে মামলা করেছেন।
মামলায় মোশারফ হোসেন অভিযোগ করেন, সাব্বির সিপাহীপাড়া বাজার এলাকায় হাজি সিরাজুল ইসলাম মার্কেটে ‘অল ইন ওয়ান’ নামের একটি কম্পিউটার ও ফটোকপির দোকানে চেয়ারম্যানের সিল, প্যাড ও স্বাক্ষর জাল করে অবৈধভাবে মানুষের কাছ থেকে অর্থের বিনিময়ে জন্মসনদসহ প্রয়োজনীয় গুরুত্বপূর্ণ কাগজপত্র সরবরাহ করে আসছিল। সাব্বিরের বাড়ি একই ইউনিয়নের পানহাটা গ্রামে। তার বাবার নাম আহম্মদ হোসেন।