জালিয়াতি: আইনজীবী ও মুহুরি আটক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জালিয়াতির অভিযোগে এক আইনজীবী ও এক মুহুরিকে আটক করেছে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) গোয়েন্দা শাখা (ডিবি-দক্ষিণ)।

আজ রোববার ডিএমপির পক্ষ থেকে গণমাধ্যমে পাঠানো মোবাইল ফোনের খুদে বার্তায় এই তথ্য জানানো হয়।

খুদে বার্তায় বলা হয়, উচ্চ আদালত থেকে মাদক ব্যবসায়ীদের জামিন পেতে ভুয়া সিল ও স্বাক্ষর ব্যবহার করার ঘটনায় জড়িত থাকার অভিযোগে ওই আইনজীবী ও মুহুরিকে আটক করা হয়।

আটক হওয়া দুই ব্যক্তির নাম জানায়নি পুলিশ। ঘটনার বিষয়ে বিস্তারিত তথ্যও জানানো হয়নি।

বিস্তারিত তথ্য জানাতে আজ দুপুরে সাংবাদিকদের ব্রিফ করার কথা পুলিশের।