জালিয়াতির দায়ে...

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ইসলামী বিশ্ববিদ্যালয়ে স্নাতক (সম্মান) ভর্তি পরীক্ষার দ্বিতীয় দিনে গতকাল সোমবার জালিয়াতির অভিযোগে প্রথমে দুজনকে আটক করা হয়। পরে একজনকে ছেড়ে দেওয়া হয়। বিশ্ববিদ্যালয় সূত্রে জানা গেছে, দুপুর ১২টায় এইচ ইউনিটের পরীক্ষার সময় জালিয়াতির অভিযোগে শরিফুল ইসলাম নামে এক পরীক্ষার্থীকে আটক করা হয়। তিনি ওই বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের দ্বিতীয় বর্ষের ছাত্র। পরে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর মাহবুবর রহমান তাঁকে ভ্রাম্যমাণ আদালতে নিয়ে যান। সেখানে জিজ্ঞাসাবাদের পর তাঁকে ছেড়ে দেওয়া হয়। এদিকে বিকেলে সি ইউনিটের পরীক্ষার সময় জালিয়াতির অভিযোগে নাহিদ সুলতানা নামে এক পরীক্ষার্থীকে আটক করা হয়। সন্ধ্যায় ভ্রাম্যমাণ আদালতের বিচারক কুষ্টিয়া সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা খোদেজা খাতুন জালিয়াতির দায়ে নাহিদ সুলতানাকে এক লাখ টাকা জরিমানা, অনাদায়ে দুই মাসের কারাদণ্ড প্রদান করেন।