জালিয়াতির দায়ে ৬ বাংলাদেশি গ্রেপ্তার
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মালয়েশিয়ায় বিদেশিদের কাগজপত্র জাল করার অভিযোগে ছয় বাংলাদেশিকে গ্রেপ্তার করা হয়েছে। দেশটির অভিবাসন বিভাগ অভিযান চালিয়ে পুরো জালিয়াত চক্রটিকেই আটক করেছে। ওই দলে মোট আটজন ছিলেন, যাঁদের মধ্যে একজন পাকিস্তানের ও আরেকজন মিয়ানমারের নাগরিক। গত মাসের ৯ থেকে ২৩ তারিখ পর্যন্ত বিভিন্ন স্থানে অভিযান চালায় অভিবাসন বিভাগ। বিভাগের মহাপরিচালক দাতুক সেরি মুস্তাফার আলি গত শনিবার এক সংবাদ সম্মেলনে বলেন, ওই চক্রটি কুয়ালালামপুরের একটি রেস্তোরাঁর আড়ালে ট্যুরিস্ট এজেন্সির মাধ্যমে জালিয়াতির কাজ করত। তাঁরা বিদেশি শ্রমিকদের অস্থায়ী সনদ, জাতিসংঘের দেওয়া শরণার্থী সনদ, পাসপোর্ট, মালয়েশিয়ার ড্রাইভিং লাইসেন্স প্রভৃতি জাল করে বিক্রি করতেন। তিনি জানান, অভিযানে কাগজপত্র জাল করার বিভিন্ন উপকরণ জব্দ করা হয়েছে। বর্নিও পোস্ট