জালের ভেতর ১ লাখ ইয়াবা বড়ি
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কক্সবাজারের টেকনাফের খোনকারপাড়া এলাকায় নৌকায় মাছ ধরার জালের ভেতরে লুকানো অবস্থায় এক লাখ ইয়াবা বড়ি আটক করেছে পুলিশ। আজ বৃহস্পতিবার বেলা একটার দিকে এ ঘটনা ঘটে।
টেকনাফ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি, তদন্ত) শেখ আশরাফুজ্জামান প্রথম আলোকে বলেন, টেকনাফ সদর ইউনিয়নের খোনকারপাড়া সমুদ্রসৈকত এলাকা দিয়ে ইয়াবার একটি বড় চালান খালাস করা হচ্ছে—এমন তথ্যের ভিত্তিতে এক দল পুলিশ অভিযানে গেলে কয়েকজন পাচারকারী দুটি নৌকা ফেলে পালিয়ে যায়। এ সময় নৌকা দুটিতে তল্লাশি চালিয়ে জালের ভেতর থেকে এক লাখ ইয়াবা বড়ি পাওয়া যায়। তবে কোনো পাচারকারীকে আটক করা যায়নি।
ওসি বলেন, এ ঘটনায় দুটি নৌকা জব্দ করা হয়েছে এবং নৌকার মালিকসহ পাচারকারীদের বিরুদ্ধে মামলার প্রক্রিয়া চলছে।