জাহাঙ্গীরকে পুলিশ হাসপাতালে ভর্তি করেছে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

টাঙ্গাইলের মির্জাপুরে মাসহ তিন মেয়েকে পুড়িয়ে হত্যা মামলার প্রধান আসামি জাহাঙ্গীর আলমকে গতকাল রোববার আদালতে হাজির করা হয়নি। গত শনিবার রাতে গ্রেপ্তারের পর তাঁকে টাঙ্গাইল মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেছে পুলিশ।
হত্যা মামলার তদন্তকারী কর্মকর্তা মির্জাপুর থানার উপপরিদর্শক (এসআই) শ্যামল কুমার দত্ত জানান, জাহাঙ্গীর পালিয়ে থাকার সময় ঠিকমতো খাওয়া-দাওয়া না করায় অসুস্থ হয়ে পড়েছেন। তাঁকে জিজ্ঞাসাবাদের উপযোগী করতে টাঙ্গাইল হাসপাতালে ভর্তি করা হয়েছে।
হাসপাতালের আবাসিক চিকিৎসক আশরাফ আলী বলেন, ‘মাথাব্যথার সমস্যা নিয়ে জাহাঙ্গীর হাসপাতালের ৭ নম্বর ওয়ার্ডের ১৪ নম্বর কেবিনে আছেন। তাঁর স্বাস্থ্য পরীক্ষা করা হয়েছে। জটিল কিছু পাওয়া না গেলেও তাঁকে নিবিড় পর্যবেক্ষণে রাখা হয়েছে।’