জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে বাসে আগুন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে আজ ভোরে একটি বাসে আগুন দেয় দুর্বৃত্তরা। ছবি: বিশ্ববিদ্যালয়ের সৌজন্যে
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে আজ ভোরে একটি বাসে আগুন দেয় দুর্বৃত্তরা। ছবি: বিশ্ববিদ্যালয়ের সৌজন্যে

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের একটি বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। আজ রোববার ভোর চারটার দিকে এ ঘটনা ঘটে। পরে নিরাপত্তা কর্মীরা আগুন নেভান।

বিশ্ববিদ্যালয় প্রশাসন সূত্রে জানা যায়, বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনসংলগ্ন পরিবহন চত্বরে বাসটি রাখা ছিল। ভোরে দুর্বৃত্তরা বাসটিতে আগুন দেয়। এতে বাসের সবগুলো আসন পুড়ে গেছে। এ ঘটনায় জড়িত কাউকে শনাক্ত করতে পারেনি প্রশাসন।

বিশ্ববিদ্যালয়ের নিরাপত্তা কার্যালয়ের সহকারী পরিদর্শক দাউদ মোল্লা ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, খবর পেয়ে তিনি ঘটনাস্থলে গিয়ে নিরাপত্তাকর্মীদের সহায়তায় আগুন নেভান।

এ বিষয়ে সহ-উপাচার্য মো. আবুল হোসেন বলেন, এ ঘটনায় আশুলিয়া থানায় সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে। রাতে যেসব নিরাপত্তা কর্মী দায়িত্বে ছিলেন তাঁদের জিজ্ঞাসা করা হচ্ছে।