জাহাঙ্গীরনগরে ৫৭ ধারায় ছাত্রলীগ নেতা গ্রেপ্তার
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
তথ্যপ্রযুক্তি আইনের ৫৭ ধারায় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থীর দায়ের করা মামলায় শাখা ছাত্রলীগের সাবেক সহসম্পাদক পল্লব আহমেদকে গ্রেপ্তার করেছে পুলিশ।
গতকাল বৃহস্পতিবার ভোরে মানিকগঞ্জের শিবালয় উপজেলার টেপড়া এলাকার ভাড়া বাসা থেকে পল্লবকে গ্রেপ্তার করা হয় বলে জানান শিবালয় থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুল ইসলাম।
পল্লব বিশ্ববিদ্যালয়ের ইনস্টিটিউট অব বিজনেস অ্যাডমিনিস্ট্রেশনের (আইবিএ) ৪০তম ব্যাচের শিক্ষার্থী। মামলার বাদী বিশ্ববিদ্যালয়ের সরকার ও রাজনীতি বিভাগের ৪২তম ব্যাচের শিক্ষার্থী ইমরান ফয়সাল বলেন, পল্লবের বিরুদ্ধে ফেসবুকে মহানবী (সা.)-কে কটূক্তি করার অভিযোগ রয়েছে।