জাহাজের মাস্টারের অস্বাভাবিক মৃত্যু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রাম বন্দরের বহির্নোঙরে একটি লাইটার জাহাজের কোয়ার্টার মাস্টার গত সোমবার দিবাগত রাত একটার দিকে অস্বাভাবিকভাবে মারা গেছেন। জাহাজটি ঘোরানোর সময় পিটুল গাজী (৩৫) নামের ওই ব্যক্তি মাথা ঘুরে কেবিনে পড়ে যান বলে জানা গেছে।
পিটুলের বাড়ি গোপালগঞ্জে। তিনি এ বি এম আফসার উদ্দিন-২ নামের একটি জাহাজের কোয়ার্টার মাস্টার ছিলেন।
চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতাল পুলিশ ফাঁড়ির নায়েক জাহাঙ্গীর আলম বলেন, রাতে গুরুতর আহত অবস্থায় পিটুলকে চমেক হাসপাতালে আনা হয়। যাঁরা নিয়ে আসেন, তাঁরা জানান, ওই ব্যক্তি জাহাজে মাথা ঘুরে পড়ে যান। তাঁর মাথা ও চোখ দিয়ে রক্ত ঝরছিল। হাসপাতালে আনার পর তাঁকে চিকিৎসক মৃত ঘোষণা করেন।