জিইসি মোড়ে আগুনে পুড়ল দোকান
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
চট্টগ্রাম নগরের জিইসি মোড় এলাকায় ব্যানার ও রাবার স্ট্যাম্প তৈরির একটি দোকান আগুনে পুড়ে গেছে। আজ সোমবার সন্ধ্যা সোয়া সাতটার দিকে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
চট্টগ্রাম ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণকক্ষের অপারেটর বিশ্বন্তর বড়ুয়া প্রথম আলোকে জানান, দোকানটির মালিকের নাম মো. মারুফ হোসেন। আজ সন্ধ্যায় বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে ওই দোকানে আগুন লাগে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের আগ্রাবাদ স্টেশন থেকে দুটি গাড়ি ঘটনাস্থলে পৌঁছে সন্ধ্যা সাড়ে সাতটার দিকে আগুন নিয়ন্ত্রণে আনে। এই ঘটনায় দোকানের প্রায় ৩০ হাজার টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।