জিডি করতে টাকা নেওয়ায় দুই পুলিশ সদস্যকে প্রত্যাহার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

টাঙ্গাইলের মির্জাপুর থানায় সাধারণ ডায়েরি (জিডি) করতে টাকা নেওয়ার অভিযোগে মির্জাপুর থানার সহকারী উপপরিদর্শক (এএসআই) মুকুল সরকার ও কনস্টেবল মো. শামীমকে থানা থেকে প্রত্যাহার করা হয়েছে। গত বুধবার তাঁদের টাঙ্গাইল পুলিশ লাইনে প্রত্যাহার করা হয়।
জমির দলিল হারিয়ে যাওয়ায় গত মঙ্গলবার বিকেলে উপজেলার গোড়াই ইউনিয়নের ভানুয়াবহ গ্রামের রমিজ সিকদারের ছেলে মো. দরবেশ জিডি করতে মির্জাপুর থানায় যান। তাঁর আবেদন ডায়েরিভুক্ত করতে থানার কনস্টেবল মো. শামীম ও কর্তব্যরত এএসআই মুকুল সরকার যথাক্রমে ২০০ ও ৪০০ টাকা নেন।
পরে এ নিয়ে বুধবার প্রথম আলোয় সংবাদ প্রকাশিত হলে ওই দুই পুলিশ সদস্যকে থানা থেকে প্রত্যাহার করে টাঙ্গাইল পুলিশ লাইনে প্রত্যাহার করে নেওয়া হয়।