জিনোদপুর ইউপিতে সুষ্ঠু ভোট নিয়ে শঙ্কা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার জিনোদপুর ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে অংশ নেওয়া বিএনপি, জাতীয় পার্টি ও স্বতন্ত্র প্রার্থীরা সুষ্ঠু ভোট নিয়ে শঙ্কা প্রকাশ করেছেন। গতকাল সোমবার উপজেলার বাঙ্গরা বাজারে সংবাদ সম্মেলন করে তাঁরা এই আশঙ্কার কথা প্রকাশ করেন।

দুপুর ১২টার দিকে আয়োজিত ওই সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী ও জিনোদপুর ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. আবদুর রহিম। এ সময় বিএনপির মনোনীত ও জিনোদপুর ইউনিয়ন বিএনপির সভাপতি মো. মিজানুর রহমান, জাতীয় পার্টির মনোনীত প্রার্থী মো. ছবির উপস্থিত ছিলেন।

লিখিত বক্তব্যে অভিযোগ করা হয়, জিনোদপুর ইউনিয়নে সরকারি দলের প্রার্থী অপতৎপরতা চালাচ্ছেন। তিনি ভোটারদের ভোট কেন্দ্রে যেতে না দেওয়ার এবং জোর করে ভোট কেটে ফেলবেন বলে হুমকি দেন। ওই প্রার্থীর পক্ষে নির্বাচনের আগের রাতে প্রিসাইডিং কর্মকর্তারা নৌকার পক্ষে ভোট কেটে রাখবেন।

আওয়ামী লীগের চেয়ারম্যান প্রার্থী আবদু রউফ বলেন, ‘বিএনপি, জাপা ও স্বতন্ত্র প্রার্থী মিলে বাঙ্গরা বাজারে একটি সংবাদ সম্মেলন করেছে বলে শুনেছি। তাঁরা সংবাদ সম্মেলনে আমার নামে মিথ্যা অভিযোগ করছেন, যার কোনো ভিত্তি নেই। ভোট কাটা কিংবা ভোটারদের কেন্দ্রে যেতে বাধা দেওয়া হবে, এমন কথা অবান্তর।