জিপিএইচ ইস্পাত কারখানায় গ্রেনেডসদৃশ বস্তু
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
চট্টগ্রামের সীতাকুণ্ডে অবস্থিত জিপিএইচ ইস্পাত কারখানার ভেতর গ্রেনেডসদৃশ একটি বস্তু পাওয়া গেছে। আজ শনিবার দুপুর একটার দিকে ওই কারখানার বাতিল লোহার (স্ক্র্যাপ) ভেতরে বস্তুটি দেখা যায়।
পুলিশ জানায়, কারখানার ভেতর গ্রেনেডসদৃশ বস্তুটি পড়ে থাকতে দেখে কর্মী-শ্রমিকদের মাঝে আতঙ্ক ছড়িয়ে পড়ে। বেলা একটার দিকে ওই কারখানা থেকে এ ব্যাপারে পুলিশকে খবর দেওয়া হয়।
চট্টগ্রাম জেলার অতিরিক্ত পুলিশ সুপার মো. শহীদুল্লাহ প্রথম আলোকে জানান, ‘দুপুর একটার দিকে ওই কারখানার ভেতর গ্রেনেডসদৃশ বস্তুটি পড়ে থাকার খবর পাই। এরপর আমরা চট্টগ্রাম মহানগর পুলিশের বোমা বিশেষজ্ঞ দলের সহযোগিতা চাই। গ্রেনেডসদৃশ বস্তুটি নিষ্ক্রিয় করতে মহানগর পুলিশের বিশেষজ্ঞ দল ঘটনাস্থলে গেছে।’