প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
কুড়িগ্রামে গত মঙ্গলবার ও গতকাল বুধবার মাদকদ্রব্য ও ভারতীয় জিরা জব্দ করেছে বিজিবি। বিজিবি জানায়, ফুলবাড়ীর কাশিপুর সীমান্তফাঁড়ির টহলদল মঙ্গলবার রাতে বাংলাদেশের অভ্যন্তরে দক্ষিণ অনন্তপুর এলাকায় অবস্থান নেয়। এ সময় সেখান থেকে বিজিবির সদস্যরা ৪২ বোতল ফেনসিডিল জব্দ করেন। এদিকে ফুলবাড়ীর রামখানা বিজিবির সীমান্তফাঁড়ির টহলদল শাহাটারী এলাকা থেকে ৩৫ বোতল ফেনসিডিল ও গোড়কমণ্ডল সীমান্তে বিজিবি সদস্যরা বেড়িবাঁধ এলাকা থেকে ৩০ বোতল ভারতীয় হ্যাপি গোল্ড মদ জব্দ করেন। অপরদিকে কুড়িগ্রাম সদর উপজেলার যাত্রাপুর সীমান্তে বিজিবির সদস্যরা যাত্রাপুর নদীর ঘাট থেকে ভারতীয় ৩৫ কেজি বাবা জিরা জব্দ করেন।