জীবননগরে হামলায় আরও দুজনের মৃত্যু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চুয়াডাঙ্গার জীবননগর উপজেলার গঙ্গাদাসপুরে গতকাল সোমবার হামলার ঘটনায় আহত আরও দুজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে এই ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে দাঁড়াল তিন।
আজ মঙ্গলবার সকালে ও গতকাল রাতে যশোর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মালেকা বেগমের (৫৮) ও তাঁর স্বামী শাহাবুদ্দীনের (৭০) মৃত্যু হয়।
গতকাল সন্ধ্যা সাতটায় গঙ্গাদাসপুর গ্রামের পূর্বপাড়া মসজিদের কাছে এই হামলার ঘটনা ঘটে। হামলায় ঘটনাস্থলে মোহাম্মদ আলী নামের এক ব্যক্তি নিহত হন। আহত হন তিনজন। আহতদের যশোর মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে রাত সাড়ে ১০টায় শাহাবুদ্দীনের মৃত্যু হয়। আজ সকালে তাঁর স্ত্রী মালেকা বেগমও চিকিৎসাধীন অবস্থায় মারা যান। আহত আরেকজনের অবস্থা এখন শঙ্কামুক্ত।
জীবননগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হুমায়ুন কবীর বলেন, জমিজমা নিয়ে বিরোধের জের ধরে এই হতাহতের ঘটনা ঘটতে পারে। এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। এ ঘটনায় রেজাউল হক নামের এক ব্যক্তিকে আটক করা হয়েছে।

আরও পড়ুন: