জীবননগরে ১৪৪ ধারা জারি
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
চুয়াডাঙ্গার জীবননগরে গত শনিবার রাতে আওয়ামী লীগের দুই পক্ষের সংঘর্ষ চলাকালে বোমা হামলায় পুলিশের সহকারী উপপরিদর্শক (এএসআই) সিরাজুল ইসলাম (৪০) আহত হওয়ার ঘটনায় দলটির ৩৫ জন নেতা-কর্মীর নাম উল্লেখসহ ৪০০ জনের নামে মামলা করা হয়েছে। জীবননগর থানার এসআই রবিউল গতকাল রোববার মামলাটি করেন।
এদিকে পৌর এলাকায় আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে প্রশাসন শনিবার রাত আটটা থেকে অনির্দিষ্টকালের জন্য ১৪৪ ধারা জারি করেছে। বোমায় আহত সিরাজুলকে উন্নত চিকিৎসার জন্য গতকাল যশোর মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়েছে।