জীবিত ব্যক্তিকে মৃত দেখিয়ে ভোটার তালিকার নাম কর্তন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলায় সেলিম হাছান নামের এক ব্যক্তিকে মৃত দেখিয়ে ভোটার তালিকা থেকে নাম কর্তন করা হয়েছে। নতুন করে নাম অন্তর্ভুক্তির জন্য তিনি গতকাল বুধবার উপজেলা নির্বাচন কর্মকর্তার কাছে লিখিত আবেদন করেছেন।
সেলিমের বাড়ি উপজেলার কায়েমপুর ইউনিয়ন পরিষদের (ইউপি) দক্ষিণ চকবস্তা গ্রামে। তাঁর জন্ম ১৯৮০ সালের ১০ অক্টোবর।
উপজেলা নির্বাচন কর্মকর্তা সৌমেন বিশ্বাস ছন্দ বলেন, নির্বাচন কমিশনের ১২ নম্বর ফরম অনুযায়ী কোনো ব্যক্তি মারা গেলে তাঁর নাম ভোটার তালিকা থেকে বাদ দেওয়া হয়। ওই ফরমের মাধ্যমে সেলিমের ভোট কর্তন করা হয়েছে। কেউ শত্রুতা করে ভুল তথ্য দিয়ে এমন ঘটনা ঘটিয়ে থাকতে পারেন। নতুন করে ভোটার তালিকায় অন্তর্ভুক্তির জন্য আবেদনটি নির্বাচন কমিশনে পাঠানো হবে।