জুড়ীতে কর বিভাগের কর্মচারী বরখাস্ত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মৌলভীবাজারের জুড়ী উপজেলায় আয়করের নামে প্রতারণা করে অর্থ আদায়ের অভিযোগে কুলাউড়া কর সার্কেলের অফিস সহকারী মো. সেলিম ভূঁইয়াকে (৪৫) গত রোববার বরখাস্ত করা হয়েছে।
কর বিভাগ, পুলিশ ও ভুক্তভোগী ব্যবসায়ীদের সূত্রে জানা গেছে, সেলিম দীর্ঘদিন ধরে আয়করের নামে প্রতারণা করে উপজেলার বেশ কিছু ব্যবসায়ীর কাছ থেকে অতিরিক্ত অর্থ আদায় করেন।
মৌলভীবাজারে অবস্থিত কুলাউড়া কর সার্কেল-১৫ কার্যালয়ের অতিরিক্ত সহকারী কর কমিশনার সুধীর চন্দ্র দে গতকাল সোমবার মুঠোফোনে বলেন, অভিযোগের পরিপ্রেক্ষিতে সেলিম ভূঁইয়াকে তিন কার্যদিবসের মধ্যে কারণ দর্শাতে চিঠি দেওয়া হয়। কিন্তু সন্তোষজনক জবাব না পাওয়ায় তাঁকে ১০ আগস্ট সাময়িকভাবে বরখাস্ত করা হয়।
বক্তব্য জানতে গতকাল একাধিকবার যোগাযোগের চেষ্টা করে সেলিমের মুঠোফোন বন্ধ পাওয়া গেছে। তবে ৩ আগস্ট জুড়ী থানা হাজতে থাকাকালে গণমাধ্যমকর্মীদের কাছে নিজের দোষ স্বীকার করেন তিনি।