জুড়ীতে বাসে আগুন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মৌলভীবাজারের জুড়ী উপজেলা সদরের ভবানীগঞ্জ বাজার বাসস্ট্যান্ড এলাকায় আজ বুধবার ভোররাতে লিটন এন্টারপ্রাইজ-১ নামের বাসে আগুন দেয় দুর্বৃত্তরা। ছবি: কল্যাণ প্রসূন চম্পু
মৌলভীবাজারের জুড়ী উপজেলা সদরের ভবানীগঞ্জ বাজার বাসস্ট্যান্ড এলাকায় আজ বুধবার ভোররাতে লিটন এন্টারপ্রাইজ-১ নামের বাসে আগুন দেয় দুর্বৃত্তরা। ছবি: কল্যাণ প্রসূন চম্পু

মৌলভীবাজারের জুড়ী উপজেলা সদরের ভবানীগঞ্জ বাজার বাসস্ট্যান্ড এলাকায় একটি বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। আজ বুধবার ভোররাত চারটার দিকে এ ঘটনা ঘটে।
ঘটনার সত্যতা নিশ্চিত করে জুড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হামিদুর রহমান সিদ্দিকী জানান, দুর্বৃত্তরা ‘লিটন এন্টারপ্রাইজ-১’ নামের বাসটিতে দাহ্য পদার্থ ছিটিয়ে আগুন দেয়। এতে বাসটির ভেতরের সিট ও অন্যান্য যন্ত্রাংশ পুড়ে গেছে। এরপর স্থানীয় লোকজন বালু ও পানি দিয়ে আগুন নিভিয়ে ফেলে।
ওসি জানান, অবরোধ-হরতাল সমর্থকেরা বাসটিতে আগুন দিতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। ঘটনার তদন্ত চলছে।