জুড়ীতে বিক্রয় প্রতিনিধির ওপর হামলা
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মৌলভীবাজারের জুড়ী উপজেলায় গতকাল বুধবার দুপুরে চন্দন দাস (৩২) নামের এক বিক্রয় প্রতিনিধির ওপর দুর্বৃত্তরা হামলা চালিয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে।
চন্দন ওষুধ কোম্পানি এসকেএফের স্থানীয় বিক্রয় প্রতিনিধি। এ ব্যাপারে জুড়ী থানায় লিখিত অভিযোগ দেওয়া হয়েছে।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীদের সূত্রে জানা গেছে, চন্দন বেলা একটার দিকে মোটরসাইকেলে করে উপজেলা সদর থেকে পশ্চিম জুড়ী ইউনিয়নের আমতৈল গ্রামের বাড়িতে যাচ্ছিলেন।
পথে বাছিরপুর এলাকায় স্থানীয় কবির ও মুহিত নামের দুই ব্যক্তি তাঁর ওপর আকস্মিক হামলা চালান।
পরে কুলাউড়া স্বাস্থ্য কমপ্লেক্স থেকে তিনি প্রাথমিক চিকিৎসা নেন।
জুড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হামিদুর রহমান সিদ্দিকী জানান, পূর্ববিরোধের জের ধরে ঘটনাটি ঘটতে পারে বলে ধারণা করা হচ্ছে। তদন্ত করে এ ব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।