জুতা চোরের সাজা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

একজন জুতা চোরকে এক বছরের সাজা দেওয়া হয়েছে। গত মঙ্গলবার রাতে সাতক্ষীরার শ্যামনগর উপজেলার এক মসজিদে জুতা চুরির অভিযোগে ভ্রাম্যমাণ আদালত তাঁকে এ সাজা দেন। শ্যামনগর থানার ওসি ইনামুল হক জানান, শ্যামনগর সদরের কোর্ট মসজিদে তারাবির নামাজ আদায়কালে মঙ্গলবার রাত ১০টার দিকে জুতা চুরির সময় উপজেলার চণ্ডীপুর গ্রামের আবদুল জলিলকে মুসল্লিরা হাতেনাতে ধরে ফেলেন। পরে পুলিশ ভ্রাম্যমাণ আদালতে হাজির করলে বিচারক আহসান উল্লাহ শরীফি তাঁকে এক বছরের সাজা প্রদান করেন। গতকাল তাঁকে সাতক্ষীরা কারাগারে পাঠানো হয়েছে।