জুতা ব্যবসায়ীর টাকা ছিনতাই

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নারায়ণগঞ্জ সদর উপজেলার সিদ্ধিরগঞ্জে একজন জুতা ব্যবসায়ীকে অস্ত্র দেখিয়ে এক লাখ ৪৬ হাজার টাকা ছিনতাই করেছে দুর্বৃত্তরা। গত শনিবার দিবাগত রাত দেড়টায় সিদ্ধিরগঞ্জের পাইনাদী নতুন মহল্লায় এ ঘটনা ঘটে। জুতা ব্যবসায়ী জামাল হোসেন বলেন, সিদ্ধিরগঞ্জের চান সুপার মার্কেটে তাঁর জুতার দোকান রয়েছে। শনিবার রাত দেড়টার দিকে তিনি দোকান বন্ধ করে একজন কর্মচারী নিয়ে পাইনাদীর বাসায় যাওয়ার পথে বাসার সামনে চার-পাঁচজন ছিনতাইকারী গতি রোধ করে। ছিনতাইকারীরা অস্ত্র দেখিয়ে তাঁর এক লাখ ৪৬ হাজার টাকা লুট করে।