জুতার তলায় সোনার বার
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এক যাত্রীর জুতার তলা থেকে গত বৃহস্পতিবার রাতে ঢাকা কাস্টম হাউসের প্রিভেনটিভ টিম চারটি সোনার বার উদ্ধার করেছে। গ্রেপ্তার করা হয়েছে যাত্রীকে। তাঁর নাম আওলাদ হোসেন। বাড়ি গাজীপুরে। তিনি দুবাইয়ের শারজাহতে থাকতেন।
এয়ার অ্যারাবিয়ার একটি ফ্লাইটে রাত নয়টার দিকে ঢাকা আসেন আওলাদ। বিমানবন্দরের গ্রিন চ্যানেল পার হওয়ার সময় তাঁকে চ্যালেঞ্জ করে প্রিভেনটিভ টিম। তল্লাশির একপর্যায়ে তাঁর জুতার সোলের মধ্যে চারটি সোনার বার পাওয়া যায়।
উদ্ধার হওয়া সোনার বারগুলোর মোট ওজন ৪৬৪ গ্রাম। মূল্য প্রায় ২৪ লাখ টাকা। গতকাল এ ঘটনায় বিভাগীয় মামলা হয়েছে।