জুতার ভেতর সোনা, আটক ১

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে সোনার বারসহ এক ব্যক্তিকে আটক করেছে শুল্ক কর্তৃপক্ষ। গতকাল বুধবার দিবাগত রাতে এ ঘটনা ঘটে।

আটক হওয়া ব্যক্তির নাম হ‌ুমায়ূন কবির। তাঁর বাড়ি কুমিল্লার তিতাসে। তিনি মালয়েশিয়া থেকে এমএইচ-১৯৬ ফ্লাইটে ঢাকায় আসেন।

বিমানবন্দর শুল্ক কর্তৃপক্ষের সহকারী কমিশনার আল আমিনের ভাষ্য, গতকাল দিবাগত রাতে মালয়েশিয়া থেকে আসা সন্দেহভাজন ওই যাত্রী বিমানবন্দরের গ্রিন চ্যানেল পার হচ্ছিলেন। এ সময় তাঁকে চ্যালেঞ্জ করা হয়। তল্লাশি চালিয়ে তাঁর জুতার ভেতরে লুকানো অবস্থায় সোনার বার পাওয়া যায়। উদ্ধার হওয়া সোনার বারের ওজন এক কেজি ৮৮ গ্রাম।

আটক হওয়া ব্যক্তির বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে জানিয়েছে বিমানবন্দর শুল্ক কর্তৃপক্ষ।