জুতার ভেতরে ইয়াবা
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ব্রাহ্মণবাড়িয়া জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সদস্যরা গত বৃহস্পতিবার রাতে অভিযান চালিয়ে জুতার ভেতরে বিশেষ কৌশলে লুকিয়ে রাখা ৫০০ ইয়াবা বড়ি জব্দ করেছেন। ইয়াবা রাখার অভিযোগে তাঁরা সিরাজুল ইসলাম (৪০) নামের এক ব্যক্তিকে আটক করেছেন। রাত দুইটার দিকে শহরের উত্তর মৌড়াইল এলাকা থেকে তাঁকে আটক করা হয়। তাঁর বাড়ি চট্টগ্রামের পতেঙ্গা উপজেলার পূর্ব কাঠগড়া গ্রামে। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক দেওয়ান মোহাম্মদ জিল্লুর রহমান বলেন, সিরাজুলের বাঁ পায়ের জুতার ভেতরে লুকিয়ে রাখা ২ লাখ ৫০ হাজার টাকা দামের ইয়াবা বড়িগুলো জব্দ করা হয়।