জুতার সোলে রাখা বৈদেশিক মুদ্রাসহ আটক ২

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রায় দেড় কোটি সমমূল্যের বৈদেশিক মুদ্রাসহ দুজনকে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে আটক করেছে আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন)। আটক দুজন হলেন—সমরউদ্দীন (৪১) ও মো. ইসমাইল (৩১) ‍।

এপিবিএন সূত্রে জানা গেছে, আজ বুধবার রাত নয়টায় বাংলাদেশ বিমানের একটি ফ্লাইটে মালয়েশিয়ার কুয়ালালামপুর যাওয়ার কথা ছিল ওই দুই যাত্রীর। তাঁদের গতিবিধি সন্দেহজনক হওয়ায় বিমানবন্দরে প্রবেশের পরপরই তাঁদের তল্লাশি করা হয়। মোট ছয় জোড়া জুতার সোলের ভেতর বিশেষ কায়দায় ওই মুদ্রা রাখা ছিল। ছয় জোড়া জুতার মধ্যে চার জোড়া তাঁদের ব্যাগে রাখা ছিল। এ মুদ্রার মধ্যে ৬ লাখ ৫১ হাজার সৌদি রিয়াল। বাকি মুদ্রা কাতার ও আরব আমিরাতের।

এপিবিএনের সহকারী পুলিশ সুপার তানজিনা আক্তার প্রথম আলোকে বলেন, এদের বিরুদ্ধে বিমানবন্দর থানায় মামলা করা হবে।
আটক দুজন যাত্রীর ভাষ্য, তাঁরা কুয়ালালামপুর বেড়াতে যাচ্ছিল।