প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
জুবায়ের হত্যার বিচার দাবিতে পোস্টার লাগানোর সময় ছাত্রলীগ বাধা দিয়েছে বলে অভিযোগ উঠেছে। গত বুধবার রাত সাড়ে ১০টার দিকে বিশ্ববিদ্যালয়ের মীর মশাররফ হোসেন হলে এ ঘটনা ঘটে বলে অভিযোগ করেছে ছাত্র ইউনিয়নের বিশ্ববিদ্যালয় সংসদ।
গতকাল বৃহস্পতিবার ছাত্র ইউনিয়নের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, মশাররফ হোসেন হলে জুবায়ের হত্যা মামলার আসামিদের ছবিসংবলিত পোস্টার লাগাতে গেলে ছাত্রলীগের উপ-সমাজ সেবাবিষয়ক সম্পাদক বশিরুল হকের নেতৃত্বে কয়েকজন ছাত্রলীগ কর্মী তাদের বাধা দেয় এবং পোস্টার ছিড়ে ফেলে।
এ বিষয়ে মশাররফ হোসেন হল শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মো. আশফিক সরকার বলেন, ‘পোস্টারে হলের বড় ভাইদের ছবি ছিল। এটা হলের ছাত্রদের আবেগের ব্যাপার। তাই পোস্টার লাগাতে না করেছি।’
এ বিষয়ে জানতে হলের প্রাধ্যক্ষকে একাধিকবার ফোন করা হলেও তিনি ফোন ধরেননি।