জুয়া খেলায় জরিমানা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কুমিল্লার বরুড়া উপজেলায় জুয়া খেলার দায়ে ১৪ জনকে ৩০০ টাকা করে জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। গত সোমবার রাতে বরুড়া থানার পুলিশ তাদের আটক করে। গতকাল মঙ্গলবার উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) বেগম নুসরাত সুলতানা তাদের জরিমানা করেন। বরুড়া থানার উপপরিদর্শক (এসআই) প্রণব কান্তি দাস বিষয়টি নিশ্চিত করেন। ওই ১৪ জন হলেন শাকপুর গ্রামের মোহাম্মদ আলী, রুবেল হোসেন, কামাল হোসেন, মোজাম্মেল হক, মো. কামাল, অজিউল্যাহ, আনোয়ার হোসেন, গাজী বাচ্চু মিয়া; জিনসর গ্রামের জসীম উদ্দিন, মনির হোসেন, ফরিদ উদ্দিন, হারুনুর রশিদ, আলী হোসেন ও সিরাজ মিয়া।