প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
গাজীপুরে ১০ জন জুয়াড়িকে তিন দিনের কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। গাজীপুরের নির্বাহী হাকিম নাহিদা পারভিন গতকাল রোববার দুপুরে ওই আদালত পরিচালনা করেন। গাজীপুর গোয়েন্দা পুলিশের উপপরিদর্শক (এসআই) ফরিদ উদ্দিন জানান, গত শনিবার রাতে গোপন তথ্যের ভিত্তিতে গাজীপুরের পশ্চিম বিলাশপুর এলাকার মাসুদ মিয়ার বাড়ির একটি ঘর থেকে জুয়া খেলার সময় ১০ জনকে আটক করে পুলিশ। গতকাল দুপুরে তাঁদের ভ্রাম্যমাণ আদালতে হাজির করা হয়। আদালত আটককৃত প্রত্যেক ব্যক্তিকে তিন দিনের বিনাশ্রম কারাদণ্ড ও ১০০ টাকা জরিমানা করেন। জরিমানা অনাদায়ে আরও এক দিনের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়।