প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রাজশাহীর বাগমারা থানার পুলিশ গত শুক্রবার সন্ধ্যায় অভিযান চালিয়ে পাঁচ জুয়াড়িকে আটক করেছে। আটক ব্যক্তিরা হলেন উপজেলার চানপাড়া গ্রামের শ্রাবণ (২২), আরিফ হোসেন (২৫), কামাল হোসেন (২৫), ভবানীগঞ্জের জিতেন (৪০) ও দেউলার মোতালেব হোসেন (৩৫)। এ সময় তাঁদের কাছ থেকে খেলার সরঞ্জাম উদ্ধার করা হয়। বাগমারা থানার সহকারী উপপরিদর্শক (এএসআই) আরিফুল ইসলাম জানান, উপজেলার চানপাড়ার পল্লিবিদ্যুতের অফিসের পাশে একটি আম বাগানে জুয়া খেলা হয়, এমন অভিযোগ পেয়ে সেখানে অভিযান চালায় পুলিশ। এ সময় সেখানে সাতজন লোক সেখানে জুয়া খেলছিলেন। পুলিশের উপস্থিতি টের পেয়ে অন্যরা পালালেও হাতেনাতে পাঁচজন ধরা পড়েন। গতকাল শনিবার পুলিশ বাদী হয়ে তাঁদের বিরুদ্ধে মামলা দায়ের করে। পরে আদালতের মাধ্যমে তাঁদের জেলহাজতে পাঠানো হয়েছে। বাগমারা (রাজশাহী) প্রতিনিধি