জুয়াড়ির সাজা
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
চট্টগ্রামের আনোয়ারায় চার জুয়াড়িকে এক মাস করে কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। সূত্র জানায়, গতকাল শুক্রবার সকালে উপজেলার তৈলারদ্বীপের সরকারহাটের একটি জুয়ার আসর থেকে পুলিশ মো. লিয়াকত (২৫), শাহাদত হোসেন (২৪), নুরুল ইসলাম (২৬) ও মো. হেলালকে (২৫) গ্রেপ্তার করে। পরে তাদের আনোয়ারা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মুফিদুল আলমের কাছে হাজির করা হয়। পরে তিনি ভ্রাম্যমাণ আদালত বসিয়ে তাদের এক মাস করে কারাদণ্ড দেন। আনোয়ারা (চট্টগ্রাম) প্রতিনিধি