জুয়ার আসর ভেঙে দিল প্রশাসন
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
চট্টগ্রামের আনোয়ারায় বৈশাখী মেলার নামে আয়োজিত আরও একটি জুয়ার আসর ভেঙে দিয়েছে প্রশাসন।
উপজেলা প্রশাসন সূত্র জানায়, উপজেলার রায়পুর ইউনিয়নের রায়পুর উচ্চবিদ্যালয়ের পশ্চিমে একটি মাঠে জুয়ার আসর বসানোর খবর পেয়ে গতকাল শনিবার বিকেলে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. ওবাইদুর রহমান সেখানে অভিযান চালান। এ সময় জুয়াড়িরা ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। পরে আসরটি ভেঙে দেওয়া হয়।
মো. ওবাইদুর রহমান প্রথম আলোকে বলেন, ইউএনওর পরামর্শে তিনি ঘটনাস্থলে গিয়ে জুয়ার আসরটি ভেঙে দেন।