জুরাইনে গুলিতে যুবক নিহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজধানীর জুরাইনে দুর্বৃত্তের গুলিতে এক যুবক নিহত হয়েছেন। গতকাল রোববার দিবাগত রাত দুইটার দিকে জুরাইন চেয়ারম্যান বাড়ি মোড়ে এ ঘটনা ঘটে।

নিহত ব্যক্তির নাম মো. ইব্রাহিম (২৩)। তিনি জুরাইন এলাকায় থাকতেন। ভাই হারুন অর রশিদের দোকানে কাজ করতেন তিনি।

হারুন অর রশিদের ভাষ্য, রাত দেড়টার দিকে তাঁদের ভাড়া বাসা থেকে বের হন ইব্রাহিম। পরে জুরাইন চেয়ারম্যান বাড়ি মোড়ে তাঁকে গুলিবিদ্ধ অবস্থায় পাওয়া যায়। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পর রাত সাড়ে তিনটার দিকে কর্তব্যরত চিকিৎসা কর্মকর্তা তাঁকে মৃত ঘোষণা করেন।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ফাঁড়ির কর্তব্যরত কর্মকর্তা পরিদর্শক মোজাম্মেল হক বলেন, ওই যুবকের লাশ ঢাকা মেডিকেল কলেজের মর্গে রাখা হয়েছে।