জুরাইনে তালা ভেঙে বাড়ির মালিকের লাশ উদ্ধার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজধানীর জুরাইনের খোরশেদ আলী রোডের একটি বাসার তালা ভেঙে গতকাল বৃস্পতিবার বিকেলে গোল আক্তার ওরফে মিনু (৬০) নামের এক বৃদ্ধার লাশ উদ্ধার করেছে পুলিশ। তিনি ওই বাড়ির মালিক।
কদমতলী থানার পুলিশ জানায়, বাড়ির মালিক খোরশেদ আলী। তিনি আগেই মারা গেছেন। তাঁর স্ত্রী গোল আক্তার ওই বাড়ির দোতলায় একা থাকেন। তাঁদের দুই ছেলে থাকেন স্পেনে। গতকাল বিকেলে পুলিশ খোরশেদ আলী রোডের দোতলার বাসার দরজার তালা ভেঙে শোয়ার ঘরে ঢুকে খাটের ওপর তাঁকে মৃত অবস্থায় পড়ে থাকতে দেখে। সেখান থেকে তাঁর লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজের মর্গে পাঠায়।
কদমতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী ওয়াজেদ আলী প্রথম আলোকে বলেন, গত বুধবার থেকে তাঁর বাসার দরজায় তালা লাগানো ছিল। ওই বাড়ির লোকজন ডাকাডাকি করে কোনো সাড়া পাচ্ছিলেন না। এরপর তাঁরা পুলিশে খবর দেন। বৃদ্ধার শরীরে কোনো আঘাতের চিহ্ন ছিল না। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়া গেলে মৃত্যুর কারণ সম্পর্কে নিশ্চিত হওয়া যাবে।