জুরাইনে মারামারি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জুরাইনে গতকাল বৃহস্পতিবার দুপুরে মারামারির ঘটনায় তিনজন আহত হয়েছেন। তাঁরা হলেন আজিজ খান (৩২) ও তাঁর ভাই জাবেদ খান (২৮) ও চা-দোকানি মো. সাব্বির (২৭)। কদমতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী ওয়াজেদ আলী বলেন, জুরাইন বিক্রমপুর প্লাজার সামনে সাব্বিরের একটি চায়ের দোকান আছে। সেখানে চা পান করে জাবেদ ও আজিজ টাকা দেননি। টাকা না দেওয়ায় সাব্বিরের সঙ্গে তাঁদের কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে আজিজ ও জাবেদ মিলে সাব্বিরকে মারধর করেন। পরে সাব্বিরের চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে আসেন। এ সময় গণপিটুনিতে আজিজ ও জাবেদ আহত হন। তিনজনই ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল থেকে চিকিৎসা নিয়েছেন। তবে হাসপাতালে আজিজ অভিযোগ করেছেন, জাবেদকে কয়েকজন ব্যক্তি আটক করে মারধর করছেন—এ খবর পেয়ে তিনি সেখানে যান। এ সময় স্থানীয় কয়েকজন তাঁদের মারধর করেন ও ৬০ হাজার টাকা ছিনিয়ে নেন।