জুরাইনে রিয়াজুল হত্যায় দুজন গ্রেপ্তার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পূর্ব জুরাইনে স্বেচ্ছাসেবক লীগের নেতা রিয়াজুল হোসেন হত্যার ঘটনায় গত শনিবার গভীর রাতে সন্দেহভাজন দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। পূর্ব জুরাইনের কালা মিয়া সরদার রোড থেকে তাঁদের গ্রেপ্তার করা হয়। পুলিশ জানায়, গ্রেপ্তার দুজন হলেন পুলিশের সোর্স (তথ্যদাতা) গাজী আহমেদ ও হেলালউদ্দিন। গতকাল রোববার তাঁদের আদালতে পাঠিয়ে তিন দিন করে রিমান্ডে নেওয়া হয়েছে। এর আগে এই হত্যা মামলায় এজাহারভুক্ত প্রধান আসামি নুরুন্নবী ওরফে হাতকাটা নবীকে গ্রেপ্তার করে পুলিশ। তাঁকে পাঁচ দিনের রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। গতকাল ছিল তাঁর রিমান্ডের দ্বিতীয় দিন। তিনি শ্যামপুর-কদমতলী থানা ওলামা লীগের সাধারণ সম্পাদক। নিজস্ব প্রতিবেদক