জুড়ী থানার কনস্টেবলকে প্রত্যাহার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মৌলভীবাজারের কুলাউড়া স্বাস্থ্য কমপ্লেক্সের নৈশপ্রহরী রফিক আলীকে মুঠোফোন চুরির অভিযোগে মারধরের ঘটনায় জুড়ী থানার কনস্টেবল শামীনূর ইসলামকে প্রত্যাহার করা হয়েছে। গত বৃহস্পতিবার মৌলভীবাজারের পুলিশ সুপারের কার্যালয় থেকে জুড়ী থানার ওসি কাছে পাঠানো চিঠিতে এ তথ্য জানানো হয়।

 হাসপাতাল কর্তৃপক্ষ সূত্রে জানা গেছে, গত ২৫ নভেম্বর রাতে জুড়ী উপজেলায় দুর্বৃত্তদের হামলায় নিহত আবদুল আইয়ূব (৫২) নামের এক ব্যক্তিকে নিয়ে পরিবারের সদস্যরা কুলাউড়া স্বাস্থ্য কমপ্লেক্সে যান। পরে জুড়ী থানার ওসি জালাল উদ্দিন আহমদ সেখানে গিয়ে লাশ হস্তান্তর নিয়ে কর্তব্যরত চিকিৎসকের সঙ্গে কথা বলছিলেন। একপর্যায়ে ওসির মুঠোফোন হারিয়ে গেলে কনস্টেবল শামীনূর চোর সন্দেহে হাসপাতালের নৈশপ্রহরী রফিককে কিলঘুষি মারেন। এর প্রতিবাদে পরদিন হাসপাতালের চতুর্থ শ্রেণির কর্মচারীরা কর্মবিরতি শুরু করেন। এ নিয়ে গত ২৭ নভেম্বর প্রথম আলোয় ‘নৈশপ্রহরীকে মারধর, প্রতিবাদে কর্মবিরতি’ শিরোনামে একটি প্রতিবেদন ছাপা হয়।

এ বিষয়ে ওসি জালাল উদ্দিন আহমদ বলেন, শামীনূর গত ৩০ নভেম্বর থেকে পাঁচ দিনের ছুটিতে গেছেন। ফেরার পর তাঁকে মৌলভীবাজার পুলিশ লাইনে পাঠিয়ে দেওয়া হবে।