জুয়া, অশ্লীল নাচ বন্ধের দাবি ১৩ গ্রামের মানুষের
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
গাজীপুরের শ্রীপুরের কয়েকটি স্থানে মেলার নামে জুয়া, হাউজি, অশ্লীল নাচ ও মাদক বেচাকেনা চলছে বলে অভিযোগ করেছেন এলাকাবাসী। এর প্রতিবাদে গতকাল শুক্রবার মানববন্ধন ও বিক্ষোভ করেন ১৩টি গ্রামের মানুষ।
ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের হোতাপাড়া থেকে ঢাকামুখী প্রায় এক কিলোমিটার এলাকায় গতকাল বেলা দুইটায় এ মানববন্ধন করা হয়। পরে হোতাপাড়া বাজারে প্রতিবাদ সভা করা হয়। এতে শ্রীপুরের তেলিহাটী, নগরহাওলা, আবদার, ফরিদপুর, ধনুয়া, তরমুজপাড়া ও বড়চালা এবং গাজীপুর সদরের রুদ্রপুর, হোতাপাড়া, বেগমপুর, কড়ইতলী, গিলাগাছিয়া ও মণিপুর গ্রামের নানা শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।
শ্রীপুর থানার পরিদর্শক (তদন্ত) মোহাম্মদ আলী জিন্নাহ বলেন, ওই সব অবৈধ কর্মকাণ্ড চলতে দেওয়া হবে না।