জুয়া খেলতে বাধা দেওয়ায় বাড়িঘর ভাঙচুর ও লুটপাট

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ফরিদপুরের সালথায় জুয়া খেলায় বাধা দেওয়ায় একটি বাড়িতে হামলা চালিয়ে ভাঙচুর, লুটপাট ও স্বামী-স্ত্রীকে পিটিয়ে আহত করার অভিযোগ পাওয়া গেছে। গত শুক্রবার উপজেলার বল্লভদী ইউনিয়নের বিষ্ণুদী গ্রামের মিষ্টি ব্যবসায়ী সুবোধ কুণ্ডুর বাড়িতে এ ঘটনা ঘটেছে।
সালথা থানার সহকারী উপপরিদর্শক (এএসআই) মোশারফ হোসেন বলেন, জুয়াড়িরা জামিনে বেরিয়ে এসে সুবোধ কুণ্ডুর বাড়িতে হামলা করেছেন। সুবোধ কুণ্ডুকে থানায় মামলা করতে বলা হয়েছে। এ ঘটনার সঙ্গে জড়িত ব্যক্তিদের গ্রেপ্তারের জন্য অভিযান চালানো হচ্ছে।