প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
জুয়া খেলার অভিযোগে নাটোরের বড়াইগ্রামের জোনাইল ইউনিয়ন পরিষদের (ইউপি) এক সদস্য ও এক গ্রাম পুলিশসহ আটজনকে গ্রেপ্তারের পর জেলহাজতে পাঠানো হয়েছে। উপজেলার কুশমাইলভরট এলাকার একটি জুয়ার আসর থেকে গত বুধবার রাতে তাঁদের গ্রেপ্তার করা হয়। গতকাল বৃহস্পতিবার ওই আটজনকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়। বড়াইগ্রাম থানা সূত্রে জানা যায়, জোনাইল ইউনিয়নের কুশমাইলভরট গ্রামের ইউপি সদস্য আবদুর রহমানের বাড়িতে দীর্ঘদিন ধরে জুয়ার আসর বসত। খবর পেয়ে পুলিশ বুধবার গভীর রাতে ওই বাড়িতে হানা দিয়ে ৫ নম্বর ওয়ার্ড সদস্য আবদুস সালাম (৪৮) ও ৭ নম্বর ওয়ার্ডের গ্রাম পুলিশ আবদুল জলিলসহ (৩৮) আট জুয়াড়িকে গ্রেপ্তার করে। গতকাল দুপুরে গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে মামলা হয়েছে।