জুয়া খেলার দায়ে দণ্ড

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কিশোরগঞ্জের তাড়াইলে গত রোববার রাতে মাহবুব আলম (৩৬) নামের এক ব্যক্তিকে তিন মাসের কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। মাহবুব করিমগঞ্জ উপজেলার নিয়ামতপুর গ্রামের বাসিন্দা। পুলিশ ও আদালত-সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, তাড়াইল উপজেলার দামিহা ইউনিয়নের কাজলা-মানিকবন্দ হাওরে নৌকার মধ্যে জুয়ার আসর বসান মাহবুব। খবর পেয়ে তাড়াইল থানার পুলিশ গত রোববার বিকেলে মানিকবন্দে অভিযান চালায়। এ সময় অন্য জুয়াড়িরা পালিয়ে গেলেও মাহবুব আলমকে গ্রেপ্তার করে থানায় নিয়ে আসে পুলিশ। রাতে তাড়াইল উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী হাকিম সুলতানা আক্তার তাঁর কার্যালয়ে ভ্রাম্যমাণ আদালত বসিয়ে এ দণ্ডাদেশ দেন।