জুয়াড়িদের হামলায় আট পুলিশ আহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

খাগড়াছড়ি জেলা সদরের পাইলটপাড়ায় গত শুক্রবার রাতে জুয়াড়িদের হামলায় পুলিশের আট সদস্য আহত হয়েছেন।
এ ঘটনায় অজ্ঞাতনামা ব্যক্তিদের বিরুদ্ধে মামলা করেছে পুলিশ।
সূত্র জানায়, শুক্রবার রাতে পাইলটপাড়ায় জুয়ার আসর বসে। খবর পেয়ে পুলিশ আসরটি বন্ধ করতে গেলে জুয়াড়িরা পুলিশের ওপর অতর্কিতে হামলা চালায়। এতে সদর সার্কেলের সহকারী পুলিশ সুপার (এএসপি) সারোয়ার আহম্মেদ, সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমানসহ পুলিশের আট সদস্য আহত হন। এ সময় জুয়াড়িরা ওসির গাড়িতেও ইটপাটকেল নিক্ষেপ করে। এ ঘটনায় পুলিশ গতকাল শনিবার সকালে অজ্ঞাতনামা ব্যক্তিদের বিরুদ্ধে মামলা করেছে।
সদর থানার ওসি মিজানুর রহমান জানান, রাতে হামলা হওয়ায় পুলিশ পুরো শক্তি নিয়োগ না করে পিছিয়ে আসে।