জুয়াড়ির দণ্ড
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
পটুয়াখালীর বাউফল উপজেলার নাজিরপুর গ্রামে গত বৃহস্পতিবার রাতে পুলিশ অভিযান চালিয়ে ছয়জন জুয়াড়িকে গ্রেপ্তার করেছে। ওই রাতেই ইউএনও মোহাম্মদ আবদুল্লাহ আল মাহমুদ জামান পরিচালিত ভ্রাম্যমাণ আদালত তাঁদের প্রত্যেককে সাত দিন করে বিনাশ্রম কারাদণ্ড দেন। দণ্ডাদেশ পাওয়া ব্যক্তিরা হলেন বাশার তালুকদার (৩০), আনিস হাওলাদার (২৭), নাসির উদ্দিন (৩৮), দুলাল মাতুব্বর (২৮), আনোয়ার মাতুব্বর (৩২) ও আবদুস সালাম (২৮)। তাঁদের বাড়ি নাজিরপুরে। বাউফল থানার ওসি আ জা ম মাসুদুজ্জামান বলেন, গতকাল শুক্রবার তাঁদের কারাগারে পাঠানো হয়েছে।