জুয়ার আসর থেকে গ্রেপ্তার ৩
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
লক্ষ্মীপুরের রামগতি উপজেলার আসলপাড়া বেড়িবাঁধ এলাকার একটি জুয়ার আসর থেকে গত বৃহস্পতিবার রাতে তিন ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। তাঁদের কাছ থেকে ১ হাজার ৪০০ টাকাসহ জুয়ার সরঞ্জাম উদ্ধার করা হয়।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন আসলপাড়ার হারুনুর রশিদ (২৫), পশ্চিম চরসীতা এলাকার মো. কামাল উদ্দিন (৩৫) ও চরসীতা এলাকার মো. মাঈন উদ্দিন (৩৯)।
রামগতি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইকবাল হোসেন জুয়া খেলার অভিযোগে তিন ব্যক্তিকে গ্রেপ্তারের সত্যতা নিশ্চিত করেছেন।